দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় রনজিত ঘোষ (৭৫) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগের দিন রোববার তার জামিন হয়েছিল। সোমবারই কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর। তবে মুক্তির আগেই স্বজনদের কাছে পৌঁছায় তার মৃত্যুর খবর।
রনজিত ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল এলাকার মৃত জিতেন্দ্র ঘোষের ছেলে। তিনি চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। গত ২২ এপ্রিল থেকে তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনজিত ঘোষ। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টা ৩০ মিনিটে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুরুষ মেডিসিন ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্বজনদের অভিযোগ, রনজিত ঘোষের শারীরিক অসুস্থতার বিষয়টি আগে থেকেই জানা ছিল। পরিবারের পক্ষ থেকে এবং আদালতের মাধ্যমেও কারা কর্তৃপক্ষকে তার অসুস্থতার কথা জানানো হয়েছিল। এমনকি শারীরিক অসুস্থতার কারণে তাঁকে আদালতে হাজির করা নিয়েও আপত্তি জানানো হয়।
স্বজনদের আরও অভিযোগ, কারাগারে থাকাকালে তাঁর শারীরিক অবস্থার যথাযথ মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়নি। এ ঘটনায় তারা নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
নিহতের ভাগনে মৃণাল কান্তি ঘোষ জানান, রোববার রনজিত ঘোষের জামিন হয়। সোমবার তার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন। কিন্তু মুক্তির পরিবর্তে তারা মৃত্যুর খবর পান।
মৃণাল কান্তি ঘোষের অভিযোগ, রনজিত ঘোষের শারীরিক অবস্থা ভালো ছিল না। এ বিষয়ে আদালত থেকে কারা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। রোববার বিচারক চিঠিতে তাঁর অসুস্থতার কথা জানিয়ে তাঁকে আদালতে হাজির না করার বিষয়টি উল্লেখ করেন এবং আইনগত ব্যবস্থা নিতে বলেন। বিচারক তাঁকে জামিনও দেন। কিন্তু কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। হাসপাতালের চিকিৎসকও তাকে দেখেননি বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার নাশির আহমেদ বলেন, রনজিত ঘোষ সন্ত্রাসবিরোধী মামলায় গত ২২ এপ্রিল থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি মাঝেমধ্যে অসুস্থ হতেন এবং কারা হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিতেন।
পরিবারের চিকিৎসা অবহেলার অভিযোগের বিষয়ে জেলার বলেন, তিনি কারা হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিতেন।
যে আই